সানজিদা আক্তার সোমা, শিক্ষার্থী
দশম শ্রেণি
পারুলিয়া তফশীলি হাইস্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট
দশম শ্রেণির শিক্ষার্থী সোমা তার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে প্রশ্ন ও উত্তরগুলো তৈরি করেছে। তোমরাও মূলপাঠ্যবই থেকে তৈরি করা প্রশ্ন ও উত্তরগুলো পাঠিয়ে দাও এই মেইলে-
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)
টেকসই উন্নয়ন কী?
উত্তর:টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা।
SDG এর পূর্ণরূপ কী?
উত্তর:Sustainable Development Goals
SDG এর উদ্দেশ্য কী?
উত্তর: বিশ্বের সার্বিক ও সর্বজনীন কল্যাণ।
টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র কী?
উত্তর:আমাদের সমাজ, অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ।
SDG অর্জন করতে হবে কত সালের মধ্যে?
উত্তর:২০৩০ সালের মধ্যে।
‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য’ কোন সংস্থা নির্দেশ করেছে?
উত্তর:জাতিসংঘ।
বাংলাদেশকে কিসের রোল মডেল বলা হয়?
উত্তর:সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের।
টেকসই উন্নয়ন কয়টি বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিত হয়?
উত্তর:তিনটি বিষয়কে।
এমডিজি অর্জনের হাত ধরে কিসের কাজ শুরু করেছে?
উত্তর:এসডিজি বাস্তবায়নের কাজ।
আমরা কত সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হতে পারি?
উত্তর:২০৪১ সাল।
কৃষি ও শিল্প উত্পাদনে প্রত্যক্ষভাবে সহায়ক কোনটি?
উত্তর:টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি।
