মুহম্মদ আনিসুল হক
৬ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ২১ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২১ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৭। শুভ বার: সোম ও শুক্র। শুভ রত্ন: হীরা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িকক্ষেত্রে আজ কোনো ঝুকি নেওয়া থেকে বিরত থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে বলুন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অসুস্থদের কারো কারো আরোগ্য লাভ হতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যয় বাড়তে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।
