আত্রাইয়ে লাঠি খেলা অনুষ্ঠিত

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়েছে লাঠি ও ঢেঁকিসহ বিভিন্ন খেলা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মারিয়া গ্রামের একটি জমিতে এ খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইখতেখারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ। সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল জানান, গ্রামীণ খেলায় সরকারিভাবে সহযোগিতা অব্যাহত রয়েছে। আগামীতেও এই গ্রামীণ খেলাগুলো ধরে রাখতে সকল সহযোগিতা অব্যাহত রাখা হবে।