মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চারটি বাস স্টেশন এলাকায় কোনো ওভারব্রিজ নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে হাজার হাজার মানুষকে। এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে গিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি জানিয়েছেন, এলাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যাত্রীদের পারাপারের সুবিধার্থে মির্জাপুরে চারটি বাস স্টেশন এলাকায় ওভারব্রিজ ও ফুড ওভারব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
