কাউখালীতে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩৩

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, কাউখালীতে বিদ্যুত্পৃষ্ট হয়ে তাসলিম আব্দুল্লাহ (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিম সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের আল আমিন ফকিরের ছেলে। চিরাপাড়া গ্রামে সে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাড়ির সামনের মসজিদে বাসা থেকে বিদ্যুতের লাইন দেওয়ার জন্য কাজ করার সময় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।