কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালের ঐতিহ্যবাহী গোপীনাথ মন্দিরে বৃহস্পতিবার রাতে চুরি সংঘটিত হয়। এ ব্যাপারে মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা শুক্রবার কটিয়াদী মডেল থানায় একটি এজাহার দাখিল করেছেন। কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।
