বিরামপুরে ১৩ আসামি গ্রেফতার

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩৬

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর থানাপুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে নারীসহ ১৩ আসামিকে গ্রেফতার করেছে।

থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।