ধারাবাহিক ‘মান-অভিমান’

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩৯

আশিস রায়ের পরিচালনায় ‘মান-অভিমান’ নাটকটি শনি থেকে শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে। নাটকটির লাইন প্রোডিউসার হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ। বিখ্যাত লেখক জেন অস্টিনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। এতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শাকিলা আক্তার, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ অনেকে।

অনেক বাঁধা-বিপত্তির পর ফরহাদের সঙ্গে বিয়ের পর শ্বশুরবাড়ি আসে রানুর বোন বীথি। বিয়ের শর্ত অনুযায়ী, বীথির সঙ্গে বড় বোন রানুও স্থায়ীভাবে থাকতে আসে ওই বাড়িতে। কিন্তু দুই বোনের একই ছাদের নিচে সংসার করাটা সুখকর হয় না। দুই বোনের মাঝে ঝামেলা তৈরি করতে চলে নানা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখে দিতে দুই বোনের লড়াইকে কেন্দ্র করেই নাটকটির গল্প এগিয়ে যাবে।