স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্সের খেলোয়াড়রা মাত্র মাঠে নেমেছে। রিজার্ভ বেঞ্চে কোচ কর্মকর্তা এবং অন্যান্য খেলোয়াড়রা তখন বসতেও পারেননি। এরই মধ্যে মাত্র ২০ সেকেন্ডে গোল হজম করে ব্রাদার্স। সাইফ স্পোর্টিং ইয়াসিনের গোলে এগিয়ে যায় ১-০। ম্যাচ শেষে স্কোর লাইন হচ্ছে সাইফ ৪-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। নাইজেরিয়ান কেনেথের গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সাইফ। ব্রাদার্সের কর্মকর্তারা মনে করেছিলেন গোল শোধ হয়ে যাবে। দ্বিতীয়ার্ধে নেমে আরো দুই গোল হজম করে। নাইজেরিয়ান জন ওকলি ৭২ এবং ৮৪ মিনিটে জোড়া গোল করে শেষ পেরেক ঠুকে দেন ৪-০। দুই দলই প্রথম পর্ব শেষ করল। ১২ খেলায় ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ব্রাদার্স। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে সাইফ। ফেডারেশন কাপে সাইফ জিতেছিল ৬-১ গোলে।
মুন্সীগঞ্জে রহমতগঞ্জের জয়ে নিচে নামল পুলিশ
মুন্সীগঞ্জে লিগের খেলায় রহমতগঞ্জ ৪-১ গোলে আরামবাগকে হারিয়ে দুই দলই প্রথম পর্ব শেষ করল। ম্যাচ হারলেও পেনালটি হতে প্রথম গোলের সূচনা করেছিলেন আরামবাগের উচ্ছ্বাস ১-০। প্রথমার্ধেই সমতা আনেন আইভরি কোস্টের ক্রিস্ট রেমি ১-১। নয়ন মেহেবুব হাসান নয়ন জোড়া গোল করে এগিয়ে দেন ৩-১ এবং শেষ দিকে তাজিক ফুটবলার খুরশেদ বেকনেজারভ গোল করেন ৪-১।
আজকের খেলা :মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনী। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
