সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নতির লক্ষ্যে সিংগাইর থানা মসজিদে মুসল্লিদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিংগাইর থানা পুলিশ গতকাল শুক্রবার খুত্বার আগে মুসল্লিদের নিয়ে এ আলোচনাসভার আয়োজন করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেল মো. রেজাউল হক, থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সিংগাইর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবদুুল কাদের, মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান, মোয়াজ্জিন মো. হাবুিল্লাহ প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। মানুষ যাতে সঠিক সেবা পায় এবং কেউ যাতে পুলিশের হয়রানির শিকার না হন বিশেষ করে ৯৯৯ সেবা, দালালমুক্ত পুলিশ, সাইবার ক্রাইম, গুজব, কিশোর গ্যাং, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন বিষয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়।
