করোনা পরবর্তী সময়ে পর্যটনের ব্যাপক সম্ভাবনার পূর্বাভাস

আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৪:৩৭

কোভিড-১৯ মহামারিতে প্রায় এক বছর ধরে মানুষ ঘরবন্দি অবস্থায় রয়েছে। তবে কয়েক মাস ধরে বিশ্ব জুড়ে টিকাদান কর্মসূচি শুরুর পর বিধিনিষেধ শিথিল এবং ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হচ্ছে। এতেই বেড়েছে ভ্রমণপিপাসু মানুষের আনাগোনা।

করোনা-পরবর্তী সময়ে ভ্রমণ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে অনলাইন বুকিং প্ল্যাটফরম এয়ারবিএনবি। যদিও কোভিড-১৯-এর কারণে মানুষের আয় ব্যাপকভাবে কমেছে।

তবে লকডাউন তুলে নিলে পর্যটন খাত ভালো করবে।

ইত্তেফাক/এমআর