তথ্যপ্রযুক্তি ডেস্ক
গত ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে, হোটেল বেস্ট ওয়ের্ষ্টান এ্যালায়েন্স, ২৯ আগ্রাবাদ, চট্টগ্রাম-এ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল-এর সহযোগিতায় আইপিভি৬ ডেপ্লয়মেন্ট-এর উপর চট্টগ্রাম আইএসপিএবি’র মেম্বার, নন মেম্বার, বিটিআরসির লাইসেন্স প্রাপ্ত সকল ন্যাশনওয়াইড, সেন্ট্রাল, জোনাল ও ক্যাটাগরি এবিসি আইএসপিদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সকল প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরন ও সমাপনির অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বাংলাদেশের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন সিস্টেম এ্যানালিষ্ট ও অপারেটিং ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ নিয়ে সাটিফিকেট গ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরন করেন আইএসপিএবি-এর সেক্রেটারী জেনারেল মো. ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে চট্টগ্রামের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মনে করেন এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি ও ব্যক্তিগত দক্ষতায় নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্প মূল্যে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র পরিচালক ও চট্টগ্রাম সাব কমিটির আহ্বায়ক আনুয়ারুল আজিম।
