গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি দেশে নতুন ফোন ‘রেডমি ৯ পাওয়ার’ এনেছে। যারা শক্তিশালী পারফরম্যান্সের ফোন খুঁজছিলেন তাদের জন্য ৬০০০ এমএএইচ বড় ব্যাটারি ব্যাকআপের ফোনটি আনলো শাওমি। ফোনটিতে আছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর এবং ৬.৫৩ ইঞ্চির এফএইডিপ্লাস ডিসপ্লে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি ৯ পাওয়ার এনে আমাদের গ্রাহকদের জানিয়ে দিলাম, তাদের চাহিদার সঙ্গে আর কম্প্রোমাইজ করতে হবে না। ৬০০০ এমএএইচ ব্যাটারি দিয়ে মি ফ্যানদের জন্য দীর্ঘপথ চলার সুবিধা করে দিচ্ছি। ফ্যানরা একবার চার্জ দিয়েই দীর্ঘসময় কাটাতে পারবেন। ফুল এইচডিপ্লাস ডিসপ্লের ফোনটি হবে মি ফ্যানদের প্রথম পছন্দ।’ রেডমি ৯ পাওয়ার ফোনটিতে রয়েছে অঁরা পাওয়ার ডিজাইনের ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে। ডিসপ্লেটিতে আছে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট রেজিট্যান্স টেক্সাচরড। সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস, নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেইস আনলক। ডুয়েল স্ট্যান্ডবাই ফোরজি সিম সুবিধা। আছে ৩.৫ মিমি মাইক্রোফোন জ্যাক।
ডিভাইসটিতে আছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। একটি ৪৮ মেগাপিক্সেলের স্যামসাং জিএম১ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে। এমআইইউআই ১২ থাকায় ক্যামেরা অ্যাপ্লিকেশনে বেশকিছু নতুন ফিচার থাকছে।
