স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে সাত দফা দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হারুন-অর-রশিদ। দাবিগুলো হচ্ছে— অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ব্যবসা পরিস্থিতি স্বাভাবিক করা, ব্যবসায়ীদের স্বার্থবিরোধী মেলার আয়োজন বন্ধ করা, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়ন ফি সহনীয় মাত্রায় রাখা ও সাইনবোর্ড ফি প্রত্যাহার, আঁকাবাঁকা রাস্তা সোজা করা, উন্নয়নের নামে হুটহাট দোকানপাট-মার্কেট ভাঙা বন্ধ এবং রাজশাহী পাটকল ও চিনিকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগের মতোই চালু রাখা।
