কিশোরগঞ্জ প্রতিনিধি ও নিকলী সংবাদদাতা
কিশোরগঞ্জ কারাগারের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি মো. শাহীন মিয়া (৫০) হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ভৈরব উপজেলার জগত্নাথপুর গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে। কারাগারে হূদেরাগে আক্রান্ত হওয়ার পর শনিবার বেলা ১১টার দিকে শাহীন মিয়াকে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পরিচালক এহসানুল হক জানান, ঐ কয়েদিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে কারা সূত্রে জানা গেছে।
