খুলনায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৩৬

খুলনা অফিস ও ডুমুরিয়া সংবাদদাতা

খুলনায় প্রতিবেশী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রনি সরদার (১৪) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুণা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে বরুণা গ্রামের মো. খিজির সরদারের ছেলে। শিশুটির বাবা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা রান্না করছিলেন। এ সময় প্রতিবেশী খিজির সরদারের ছেলে মো. রনি সরদার চকলেট দেওয়ার কথা বলে মেয়েটিকে তার বাড়ির একটি পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির বাবা রাতে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত রনিকে আটক করে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, চিকিত্সার জন্য শনিবার শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রনিকে আদালতে সোপর্দ করা হয়েছে।