ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শনিবার সকালে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের আব্দুস সোবান মিয়ার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয় জনকে গ্রেপতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৬০ টাকাসহ খেলার তাস জব্দ করা হয়েছে। এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, গ্রেফতারকৃত ছয় জুয়াড়িকে শনিবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
