টেকনোর নতুন পণ্য :৪/৬৪ জিবির স্পার্ক সিক্স গো

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৪০

 

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড টেকনো বাজারে নিয়ে এসেছে স্পার্ক সিক্স গো-এর সংস্করণ। ফোনটি এখন ৩/৬৪ জিবি ও ৪/৬৪ জিবি সংস্করণে দেশীয় বাজারে পাওয়া যাবে।

এ প্রসঙ্গে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ানুল হক জানান, টেকনো গ্রাহকদের জন্য সব সময় সাধ্যের মধ্যে সেরা মানের ফোন বাজারে নিয়ে আসতে সচেষ্ট রয়েছে। আমরা আশা করি, স্পার্ক সিক্স গো গ্রাহকদের আশা পূরণ করতে সমর্থ হবে। আমরা সামনে মিড রেঞ্জের ফোনের পাশাপাশি উন্নতমানের ফ্লাগশিপ ফোন নিয়ে আসতে কাজ করে যাচ্ছি যাতে সব ধরনের গ্রাহক আমাদের ফোন ব্যবহার করতে পারেন।

অ্যাকুয়া ব্লু ও আইস জেডাইট—এই দুইটি কালারে পাওয়া যাবে টেকনো স্পার্ক সিক্স গো। সর্বোপরি টেকনো স্পার্ক সিক্স গো সাধ্যের মধ্যে সেরা একটি ফোন। —প্রেস বিজ্ঞপ্তি