ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম বেড়েছে ই-জেনারেশনের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকার প্রথম স্থানে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস ই-জেনারেশনের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৪ দশমিক ৭০ টাকায়। বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৪০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৪ দশমিক ৭০ টাকা। ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৮ দশমিক ৬৮ শতাংশ, জিকিউ বলপেনের ১৮ দশমিক ৩৬ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৬ দশমিক ০৮ শতাংশ, বিকন ফার্মার ১৬ দশমিক ০৬ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ৭৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ১১ দশমিক ২৮ শতাংশ, ফাইন ফুডসের ১১ দশমিক ২৪ শতাংশ, তাকাফুল ফুড অ্যান্ড অ্যাগ্রোর ১০ দশমিক ৬২ শতাংশ এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম ১০ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।
