সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২০

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৪২

রয়টার্স

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁর বাইরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবারের এ হামলায় ৩০ জন আহতও হয়েছে বলে জরুরি সেবায় নিয়োজিত এক কর্মকর্তা জানিয়েছেন। 

গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা এবং সোমালিয়ার রাষ্ট্র-মালিকানাধীন সংবাদমাধ্যম জানিয়েছে। আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ড. আবদুলকাদির আদেন, ‘এখন পর্যন্ত আমরা বিস্ফোরণস্থল থেকে ২০ জনের মৃতদেহ এবং ৩০ জন আহত ব্যক্তিকে নিয়ে গেছি।’

বন্দরের কাছে লুল ইয়েমেনি রেস্তোরাঁর বাইরে এ গাড়িবোমাটি বিস্ফোরিত হয়, জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলের কাছেই বাস করা আহমেদ আব্দুল্লাহি বলেছেন, ‘দ্রুতগতির একটি গাড়ি লুল ইয়েমেনি রেস্তোরাঁয় বিস্ফোরিত হয়। আমি ঐ রেস্তোরাঁর দিকেই যাচ্ছিলাম, কিন্তু যখন বিস্ফোরণে সব কেঁপে উঠল এবং আশপাশ ধোঁয়ায় ঢেকে গেল, তখন ফিরে আসি।’