সাটুরিয়ায় অজ্ঞাত পরিচয় পুরুষের লাশ উদ্ধার

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২২:১৩

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া গ্রামের লেবু বাগান থেকে গতকাল সকালে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুরুষ ঐ ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, পিবিআই পুলিশ পরিদর্শক মো. আবু বক্কর সিদ্দীক, থানার ওসি মো. আশরাফুল আলম ও সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু। ওসি মো. আশরাফুল আলম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।