চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২২:৫০

নগরীর চকবাজার খালপাড় এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে খোরশেদ আলম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার খালপাড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষিত নারীকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত খোরশেদ আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ঐ নারী বাসায় কাজের বুয়ার কাজ করেন। কিছুদিন আগে খোরশেদ আলমের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে বাসায় নিয়ে এই নারীকে ধর্ষণ করে খোরশেদ। এই ঘটনায় চকবাজার থানায় মামলা হয়েছে।