মাধ্যমিক পর্যায়ের ইংরেজি

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২০:২৯

প্রামান্দ্রো পেরেরা, সহকারী শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Kinds of Parts of Speech

৭. Conjunction :

Rahim and Karim are two brothers.

(রহিম ও করিম দুই ভাই।)

Rumon or Sumon has come. (রুমন অথবা সুমন এসেছে।)

He is poor but honest. (তিনি গরীব কিন্তু সত্।)

and — অর্থ ও, or — অর্থ অথবা, but - অর্থ কিন্তু। and, or, but এ ধরনের word গুলো দুই বা ততোধিক word কে যুক্ত করে।

তার মানে, Conjunction এর সংজ্ঞা হলো—

যে word দুই বা ততোধিক word কে যুক্ত করে,

তাকে Conjunction বলে।

উদাহরণ— and, or, but ইত্যাদি।

৮. Interjection :

Hurrah! We have won the game.

(হুররা! আমরা খেলায় জিতেছি।)

Alas! Rasel had died. (হায়! রাসেল মারা গেছে।)

Hurrah — অর্থ কী মজা,  Alas -অর্থ হায়। Hurrah, Alas —এই word গুলো দিয়ে মনের আনন্দ-দুঃখ প্রকাশ পাচ্ছে। যে word মনের দুঃখ, আনন্দ, ঘৃনা ইত্যাদি প্রকাশ করে তাকে Interjection বলে।