‘নারী কেন্দ্রিক সিনেমায় আমার দুর্বলতা আছে’

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২০:৩১

 বিনোদন ডেস্ক

 

বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া অভিনীত ভারতীয় ব্যাডমিল্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’ ২৬ মার্চ পর্দায় আসছে। এরইমধ্যে সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টারে একেবারে তরুণী সাইনা রূপে ধরা দিয়েছেন পরিনীতি। পোস্টার ও টিজার প্রকাশ্যে আসতেই রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। যদিও এর আগেই নির্মাতারা পরিনীতির এই সিনেমাটি ব্যাপক ব্যবসাসফল হবে বলে মন্তব্য করেছিলেন। পোস্টারটি পরিনীতি তার ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘ওয়াওওও, মিনি সাইনা! অনেক ভালোবাসি।’ তবে পরিনীতি প্রশংসিত হলেও সাইনার ব্যাডমিল্টন খেলাকে সঠিকভাবে নির্মাতা তুলে ধরতে পারেননি বলে অনেকেই সমালোচনা করেছেন।

পরিনীতি বলেন, ‘শুধু টিজার আর পোস্টার দেখে নেতিবাচক মন্তব্য করাটা ঠিক না। আগে পুরো সিনেমাটি দেখুন। কারণ এটাই সব নয়। নিজের দেশকে বিশ্বের সামনে তুলে ধরা একজন আইডল নারীর চরিত্র রূপায়ণে আমরা চেষ্টার ত্রুটি করিনি। সেটা হলে গিয়েই বুঝতে পারবেন। আর নারী কেন্দ্রিক সিনেমার প্রতি আমার দুর্বলতা আছে। তাই অনেক ভালোবেসেই কাজটি করেছি।’