আপনার রাশিফল

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২০:৫৭

মুহম্মদ আনিসুল হক

৮ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২৩ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৩ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৮। শুভ বার: শনি ও সোম। শুভ রত্ন: নীলা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিকক্ষেত্রে যোগাযোগ চালিয়ে যান। সাফল্য পেতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বাড়তে পারে। তীর্থযাত্রা হতে পারে।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। আজ কোনো চুক্তি সম্পাদন করা থেকে বিরত থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। বিদ্যার্থীরা পড়াশোনার প্রতি মনোযোগী হলে ভালো করবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে মায়ের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। জ্ঞানস্পৃহা বাড়বে। পথ চলাচলে সতর্ক থাকুন। উত্তেজনা পরিহার করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। চক্ষুরোগ বা মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শরীর ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি অনুকূল নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।