স্টাফ রিপোর্টার রংপুর
চলতি আমন মৌসুমে রংপুর খাদ্য বিভাগের ধান-চাল সংগ্রহ অভিযান সফল হয়নি। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ধান কেনার লক্ষ্যমাত্রা যেখানে ১০ হাজার ৩৮২ মেট্রিক টন ছিল, সেখানে কেনা হয়েছে মাত্র ২ হাজার মেট্রিক টন। ১৭ হাজার ৬৩৮ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সংগ্রহ হয়েছে মাত্র ১ হাজার ৩৯১ মেট্রিক টন। রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের জানান, ধান-চাল সংগ্রহ অভিযান সফল করা যায়নি। মাত্র ৬৩ জন মিলারের সঙ্গে চুক্তি করা হয়েছিল। ধানের বাজারমূল্য বেশি হওয়ায় তারাও পুরোপুরি চাল দিতে পারেননি।
