বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জ পৌর শহরের সি.ও রোড মহল্লার কোলঘেঁষে দাঁড়িয়ে থাকা শত বছরের একটি পাকুড় (অশ্বত্থ) গাছে নিরাপদ আবাসস্থল গড়ে তুলেছে শত শত বাদুড়। সরজমিনে গত বৃহস্পতিবার সকালে এমন চিত্র দেখা যায়। বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নিখিল সরকার জানান, বিদেশি প্রজাতির কোনো গাছ রোপণ না করে দেশীয় প্রজাতির ফলদ ও বনজ গাছ রোপণ করলে এই প্রাণিগুলো রক্ষা পাবে। বদরগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে দেশের পক্ষীকুল বিশেষ ভূমিকা রাখে। তবে বাদুড়ের খাওয়া ফলমূল থেকে সাবধান থাকতে হবে।
