নারী দিবসে বিশেষ টকশো ‘উন্নয়নে নারী'

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:১৩

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দীপ্ত টিভিতে থাকছে বিশেষ টকশো ‘উন্নয়নে নারী'। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ বিনির্মাণে নারীর ভূমিকা, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটসহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ক্ষমতায়ন এবং অগ্রগতি নিয়ে আলোচনা হবে এখানে।

আলোচক হিসাবে থাকবেন কামরুন নাহার সদস্য নারী পক্ষ, সেলিমা আহামাদ (এমপি), নিটল মটরস রুবাবা দৌলা কান্ট্রি হেড, ওরাকল রোকেয়া প্রাচী অভিনেত্রী ও নির্মাতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নবনীতা চৌধুরী। 

প্রযোজনা করেছেন মনিরুজ্জামান কবির। এটি প্রচারিত হবে রাত ১১ টায়।

ইত্তেফাক/বিএএফ