বার্সার সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মেসি

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:৫০

ব হুল প্রতিক্ষিত সভাপতি নির্বাচনে ছেলে থিয়াগোকে সঙ্গে নিয়ে ভোট দিচ্ছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। জোসেপ মারিয়া বার্তোমেউয়ের উত্তরসূরি নির্বাচিত করতে গতকাল দিনব্যাপী ভোট দিয়েছেন ক্লাবটির সদস্যরা। মেসি ছাড়াও ভোট দিতে উপস্থিত হয়েছিলেন মূল দলের অন্যান্য তারকারা। নির্বাচিত নতুন সভাপতির ওপর অনেকাংশেই নির্ভর করবে সামনের ছয় বছরে কাতালান ক্লাবটির ভাগ্য এবং ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির ভবিষ্যত্।