ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে গতকাল রবিবার সন্ধ্যায় থানা মিলনায়তনে কেক কেটে ‘বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি’ ঐতিহাসিক ৭ই মার্চ এবং জাতীয় দিবস উদ্যাপন করা হয়। এতে ভাণ্ডারিয়া থানা ওসি (তদন্ত) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম।
