গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২২:৪৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে নগরীর হাতিয়াব খিলপাড়ায় হাজী আব্দুস সাত্তার অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্যাকেজিং শাখায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ প্রথমে নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।