ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির উপস্থিতিতে গত শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা পরিষদের সামনে বর্তমান পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল এবং উপজেলা যুবলীগের সভাপতি ও আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী এম এ আজিজের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। কসবা থানার এসআই মো. আনোয়ার হোসাইন বাদী হয়ে শনিবার রাতে দ্রুত বিচার আইনে ২৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ২০০/২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, হূদয় খাঁন, মো. রাসেল, মো. কাইয়ুম, মো. রবিন, সালাউদ্দিন ও রবিউল্লাহ।
কসবা থানার ওসি আলমগীর ভূইয়া জানান, মামলার এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
