জোড়া সেঞ্চুরিতে রানের রেকর্ড রংপুরের

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৭

চিটাগং ভাইকিংসের বোলারদের নাস্তানুবাদ করে টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল রংপুর রাইডার্স। ৪ উইকেটে ২৩৯ রানের রেকর্ড গড়েছে মাশরাফির দলটি।

এতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। মূলত তাদের জোড়া সেঞ্চুরিতেই রানের পাহাড় গড়ে রংপুর রাইডার্স। 

অ্যালেক্স করেন ১০০। এই রান করেই তিনি ক্যাচ আউট হয়ে ফিরে যান। আর রাইলি রুশো করেন অপরাজিত ১০০ রান।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং ভাইকিংস।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ২ রান করে সাজঘরে ফেরেন ক্রিস গেইল। এরপর হেলস-রুশোর তাণ্ডবেই এগিয়ে যায় রংপুর।

এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের। ২০১৩ সালে মিরপুরে রংপুরের বিপক্ষে ৪ উইকেটে ২১৭ রান করেছিল তারা।

ইত্তেফাক/জেডএইচ