তথ্যপ্রযুক্তি ডেস্ক
সোনালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম এবং ইরা-ইনফোটেক লিমিটেডের সিইও মো. সিরাজুল ইসলাম এফসিএমএ সমপ্রতি দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তিকরণ সেবা প্রদানের জন্য ‘এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার’ এর ’জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
অনুষ্ঠানে মো:আবু সাইদ, মহাবযবস্থাপক, জনাব মো: আরিফ মো:তাহের , উপ-মহাব্যবস্থাপক আইসিটি, সোনালী ব্যাংক এবং তৌহিদুল হক, সিটিও, ইরা-ইনফোটেক লি: প্রমুখ উপস্থিত ছিলেন। ‘এজেন্ট ব্যাংকিং প্রত্যন্ত অঞ্চলের বিপুল পরিমান মানুষের ব্যক্তিগত ব্যাংকিং সহ বিভিন্ন বিল প্রদান, বৈদেশিক রেমিট্যান্স প্রদান সহ বিভিন্ন চাহিদা পূরণ করবে। এজেন্টগন সাধারণ মানুষের সাথে ব্যাংকিং করতে পারবে, গ্রামীণ ও শহুরে মানুষের ব্যাংকিংয়ের চাহিদা পূরণ করবে।
