ধর্ষণ মামলায় সহকর্মী জেলে

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৫৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে সহকর্মীকে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে এক যুবককে। গতকাল সোমবার উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান জানান, তিন মাস আগে স্থানীয় একটি স্পিনিং মিলের এক নারীশ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘুরাফেরার নামে একই মিলের গাড়িচালক আশিক একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত বছরের ১ ডিসেম্বর তাকে নিজ বাড়ি নিয়ে ধর্ষণ করে। আশিক উপজেলার পাঁচগাও চরপাড়া গ্রামের মোস্তফার ছেলে। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি বিয়ের জন্য চাপ দিলে আশিক রাজি না হলে ধর্ষিতা বাদী হয়ে রবিবার রাতে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ  গতকাল আশিককে কোর্টে পাঠিয়েছে।