আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনাসভা

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৫৩

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গতকাল সোমবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে কালিয়াকৈরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে  উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাশ্মীর সুলতানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, আবৃত্তিশিল্পী ইফতি জাহান প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।