ইত্তেফাক রিপোর্ট
চালের ট্রাকে করে লুকিয়ে আনা অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন আনোয়ার ও কান্তি ভিশন। গতকাল দুপুরে কৃষি মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আনোয়ার ও কান্তির বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। র্যাব বলছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য। র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, একটি চক্র মাদকের চালান সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে সাভার হয়ে রাজধানীর উদ্দেশ্যে নিয়ে আসছে—এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট রাস্তার উপর বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ট্রাকে করে আনা চালের বস্তা থেকে আধা কেজি হেরোইন উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়।
