আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গতকাল তার কার্যালয়ে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হুইপ ইকবালুর রহিম এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও স্পিকারকে নারী দিবস উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানান —সংসদ সচিবালয়