‘ইউএসএআইডির ‘মামনি’ মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প: ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ প্যান্ডেমিক’-এর আওতায় অসহায় মানুষদের কোভিড-১৯সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিরসনের লক্ষ্যে স্থাপন করা হচ্ছে সাতটি ডিজিটাল ডাক্তার বুথসহ ৪১টি স্বাস্থ্য ক্যাম্প। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে অবস্থিত বিভিন্ন গার্মেন্টস কারখানার কর্মী এবং বস্তিবাসীসহ দেড় লক্ষ প্রান্তিক মানুষকে ডিজিটাল ডাক্তারি সেবা দেওয়া হবে এর মাধ্যমে। প্রকল্পটির মাধ্যমে বিনা মূল্যে ডিজিটাল ভিডিও কলের মাধ্যমে ও সরাসরি চিকিত্সকের পরামর্শের পাশাপাশি বিনা মূল্যে ‘সুরক্ষিত’ প্যাকেজে নিবন্ধন করা হচ্ছে। তিন মাস মেয়াদি প্যাকেজের মাধ্যমে এক জন নিবন্ধিত গ্রাহক হাসপাতালে ভর্তিতে বিলের ওপর ২০ হাজার টাকা পর্যন্ত ফ্রি হেলথ ক্যাশব্যাক এবং ১০ হাজার টাকা সমমূল্যের ফ্রি জীবনবিমার সুবিধা নিতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি
