সিটিকে থামাল ম্যানইউ

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৫৭

বেনজেমার গোলে ড্র মাদ্রিদ ডার্বি

 স্পোর্টস ডেস্ক

পয়েন্ট তালিকার শীর্ষেই ছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। পাঁচ বছর পর মাদ্রিদ ডার্বি জয়ের খুব কাছে চলে গিয়েছিল তারা লুইস সুয়ারেজের গোলে। কিন্তু দিয়েগো সিমিওনের দলকে হতাশা উপহার দেন করিম বেনজেমা। ম্যাচের অন্তিমে তার গোলেই রোববার রাতে ১-১ গোলে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

ইংলিশ লিগে ২১ ম্যাচ টানা জিতে উড়ছিল ম্যান সিটি। প্রায় অবিশ্বাস্য শোনাবে, গত বছরের ডিসেম্বরের পর আর কোনো ড্র করেনি গার্দিওলার দল। সব সমীকরণ উলটে দিয়ে ইতিহাদে এসে সিটিকে ২-০ গোলে হারিয়ে গেল ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজ ও লুক শর গোলে উঠে গেল পয়েন্ট তালিকার দুইয়ে। ১৬ বছর আগে আর্সেনালের অপরাজেয় যাত্রা থামিয়েছিল ইউনাইটেড, এবার থামাল সিটিকে। এই জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এল ইউনাইটেড। ৬৫ পয়েন্ট সিটি এখনো সবার ওপরে এবং ধরাছোঁয়ার কিছুটা বাইরেই।

মেত্রোপলিতানোতে ম্যাচের ১৫ মিনিটে রিয়ালের জালে বল পাঠান অ্যাতলেটিকোর সুয়ারেজ। ম্যাচের সিংহভাগই এগিয়ে থাকে দলটি এই গোলে। কিন্তু ৮৮ মিনিটে বেনজেমা গোল করে সমতা আনেন ম্যাচে। ২৫ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আতলেটিকো। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।

ইতিহাদে ম্যাচের দুই মিনিটের মধ্যেই এগিয়ে গেছে ইউনাইটেড। বক্সের ভেতর গ্যাব্রুয়েল জেসুস ফেলে দিয়েছেন অ্যান্থনি মার্শিয়ালকে, পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। ব্রুনো ফার্নান্দেজের স্পটকিক হাত লাগিয়েও ঠেকাতে পারেননি এডারসন, এগিয়ে গেছে ইউনাইটেড। পিছিয়ে পড়া কাকে বলে, সেটাই এই মৌসুমে খুব কম টের পেয়েছে সুটি। শুরুতে গোল খাওয়ার পর ধাতস্থ হতে অনেক সময় লেগেছে তাদের, সেভাবে আক্রমণও করতে পারছিল না। ইউনাইটেড বরং ভীতি ছড়াচ্ছিল বেশি।

৫০ মিনিটে ইউনাইটেড আবার ব্যবধান বাড়ায়। ডিন হেন্ডারসনের দারুণ থ্রো ইনটা খুঁজে নেয় ফাঁকায় থাকা লুক শ, দারুণ এক দৌড়ে ইউনাইটেড লেফটব্যাক ঢুকে পড়েন বিপক্ষ বক্সে। সেখান থেকে রাশফোর্ডের সঙ্গে ওয়ান টুর পর মাপা শটে বল জড়িয়ে দেন জালে। দেখালেন কেন তিনি এই মৌসুমে ইপিএলের সেরা লেফটব্যাক।