এশিয়া কাপে ভারতের দ্বিতীয় সারির দল

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৫৮

এশিয়ান অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই শ্রীলঙ্কায় এ বছরের জুনে অনুষ্ঠিত হতে পারে। যদি তাই হয় তাহলে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত। এমনটাই জানিয়েছেন বোর্ড অব ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) উচ্চপদস্থ এক কর্মকর্তা। ভারত যদি মূল দল পাঠায় তাহলে করোনার সতর্কতায় তাদের দুই বার কোয়ারেন্টাইন পালন করতে হবে। যা ভারতীয় ক্রিকেটারদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে। যে কারণে কোহলি-রোহিত শর্মাদের ছাড়াই এশিয়া কাপে দল পাঠাতে পারে ভারত। তাছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ভারত। তাই এশিয়া কাপ অনুষ্ঠিত হলে দ্বিতীয় সারির দল পাঠানো ছাড়া তাদের বিকল্প নাই। ভারতের শীর্ষ সারির একটি গণমাধ্যম টাইম অব ইন্ডিয়াকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের সেই উচ্চপদস্থ কর্মকর্তা।