কিশোরগঞ্জ প্রতিনিধি
আগামীকাল থেকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ১ম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে। জেলা ক্রীড়া সংস্থার ১৬টি দল এবারের লিগে অংশগ্রহণ করছে। দলগুলো হলো—মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র, ছদরুল আনাম স্মৃতি সংসদ, নবদিগন্ত ক্রিকেট ক্লাব, শাহ আলম মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, শহিদ জাকির স্মৃতি সংসদ, এ্যালাইড ক্লাব, বিট ক্রিকেট কোচিং সেন্টার, কুটিগির্দী বয়েজ ক্লাব, চাঁদের হাট, অজয় স্মৃতি সংসদ, সৃষ্টি নবীন মেলা ক্রিকেট ক্লাব, নোমান স্মৃতি সংসদ, মইনুল ইসলাম স্মৃতি সংসদ, রথখলা ক্রিকেট ক্লাব, উদয়ন ক্রিকেট ক্লাব ও দূরন্ত ক্রীড়াচক্র।
