ক্যাপশন নিউজ

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:০২

ওয়ান ব্যাংক লিমিটেড টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন সোহাগপুর বাজারে ব্যাংকের গণকবাড়ী (ইপিজেড) শাখার অধীনে ‘সোহাগপুর বাজার উপশাখা’ উদ্বোধন করেন  ব্যাংকের এমডি এম ফখরুল আলম। অনুষ্ঠানে টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম কামাল হোসেন উপস্থিত ছিলেন

 

০০০

 

আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এ উপলক্ষ্যে গতকাল প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান। ব্যাংকের ১৫০টি শাখায় একযোগে আলাদাভাবে দিবসটি উদ্যাপন করা হয়

 

০০০

 

শিল্পপতি, সমাজসেবক ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ কে এম সাহিদ রেজা ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ফেনী ডায়াবেটিক সমিতি মেডিক্যাল কলেজ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ফেনী ডায়াবেটিক সমিতি নির্বাচন কমিশনার আজগর আলী বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় সাধারণ সম্পাদক পদে শুসেন চন্দ্র শীলসহ কার্যকরী কমিটির ২৩ সদস্যের নাম ঘোষণা করা হয়

 

০০০

 

ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ এবং অনলাইন কেনাবেচার প্ল্যাটফরম শ্রেষ্ঠ ডটকম সম্প্রতি একটি চুক্তি সই করেছে। রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশনসের হেড অফিসে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিতে সই করেন আকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. লুত্ফুর রহমান ও শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল