সাংবাদিক মোশাররফ রুমীর ইন্তেকাল

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০০:৩৯

বিনোদন বিষয়ক সিনিয়র সাংবাদিক মোশাররফ রুমী (৫২) আর নেই। সোমবার বিকালে মুগদা জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বেশ কিছু দিন থেকে তিনি অসুস্থতায় ভুগছিলেন। এর মধ্যে এক মাস আগে তিনি কোভিড-১৯ পজিটিভ হন। চিকিত্সায় তিনি করোনা মুক্ত হলেও পূর্বের অসুস্থতাজনিত কারণে তার শরীরের অবস্থার অবনতি হয়। গতকাল বিকালে দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মারা যান। সোমবার শাজাহানপুর আমতলা জামে মসজিদে বাদ এশা তার জানাজ অনুষ্ঠিত হয়। ১৯৮৮ সাল থেকে বিনোদন সাংবাদিকতা শুরু করেন মোশাররফ রুমী। দৈনিক মানবজমিনে যোগ দেন ১৯৯৮ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালেই সহপাঠীদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ডদল।