মিয়ানমারে ধর্মঘটের মধ্যেই দুই বিক্ষোভকারী নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০০:৪২

মিয়ানমারে ধর্মঘটের মাঝেই দুই বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উত্তরাঞ্চলীয় শহর মিয়িতিকিনায় তাদের হত্যা করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থাকলেও তারা কাদের গুলিতে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়। মিয়ানমারে সামরিক জান্তার প্রতি চাপ সৃষ্টি করতে গতকাল ধর্মঘটের ডাক দেয় বড় ট্রেড ইউনিয়ন। ধর্মঘটের ফলে বন্ধ ছিল বৃহত্তম শহর ইয়াংগুনের দোকানপাট ও কলকারখানা। নির্মাণ, কৃষি ও পণ্য উত্পাদনসহ অন্তত নয়টি খাতের ট্রেড ইউনিয়ন ধর্মঘটে অংশ নেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, নিহত দুই বিক্ষোভকারীর মরদেহ রাস্তায় পড়েছিল। দুইজনই গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। -রয়টার্স