দুদকের মহাপরিচালক মফিজুর রহমানের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

আপডেট : ০৯ মার্চ ২০২১, ১২:২৯

সিনিয়র জেলা জজ ও দুদকের মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) মো. মফিজুর রহমান ভূঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ মঙ্গলবার (৯ মার্চ) এক শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার দিবাগত-রাত ২টায় সিনিয়র জেলা জজ ও দুদকের মহাপরিচালক মো. মফিজুর রহমান ভূঞা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৩তম বি সি এস (বিচার) ব্যাচের অফিসার ছিলেন। বাসস

ইত্তেফাক/কেকে