দেশে করোনা ভাইরাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর রেডিসন হোটেলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী যক্ষ্মা সচেতনতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনার সংক্রামণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভ্যাকসিন নিলেই আপনি করোনামুক্ত হয়ে যাবেন না। করোনার দুই ডোজ টিকা নেওয়ার পর কেউ শতভাগ সুরক্ষিত থাকবেন এমন নিশ্চয়তা নেই।
ইত্তেফাক / কেএইচ/ইউবি
