বিনোদন ডেস্ক
বলিউড তারকা জাহ্নবী কাপুরের নতুন হরর কমেডি সিনেমা ‘রুহি’ মুক্তি পাচ্ছে আগামীকাল। সিনেমাটিতে বরুণ ধাওয়ান ও রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। ক’দিন আগে সিনেমাটির টিজার মুক্তির পর ভিন্নলুকের জাহ্নবী বেশ আলোচিত হন। জাহ্নবী বলেন, ‘নিজেকে ভিন্নভাবে প্রকাশ করতে চেয়েছি সিনেমাটিতে। আশা করছি শুধু টিজারের সাফল্য নয়, বক্স অফিসেও সফল হবে সিনেমাটি।’ তবে এরইমাঝে ভক্ত বিড়ম্বনায় পড়লেন এই অভিনেত্রী। বিমানবন্দরে এক ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে এগিয়ে আসেন। এ সময় দায়িত্বরত সদস্য তাকে বাঁধা দিলে দু’জনের মধ্যে তর্ক শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, নিরাপত্তা সংকটে ভোগেন জাহ্নবী। তবে নিরাপত্তাহীনতায় ভুগলেও ভক্তের ইচ্ছের দাম দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন এই অভিনেত্রী। জাহ্নবী তার ইনস্টাগ্রামে সেই ঘটনার একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ঘটনাটি দেখে আমার খারাপ লাগলো। আমি তার জন্য আমার নিজের সুরক্ষা নিয়ে খুবই হতভম্ব, বিরক্ত আর চিন্তিত হয়ে পড়েছিলাম। তখন রীতিমতো বিশ্বযুদ্ধের মতো অবস্থা তৈরি হয়েছিল। পরে সেলফি তুলতে দিলে পরিস্থিতি শান্ত হয়। আমি চেষ্টা করেছি তাকে সুখি করার। এরপর আমার ভক্তটি খুশি হয়েই বাড়ি ফিরেছেন।’
০
