জমিজমার বিরোধে এক জনের মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:২২

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে জমিজমাসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে কুলবাগান গ্রামের মৃত আজিদ বক্সের বড় ছেলে উসমান ও ছোট ছেলে আলম হোসেনের সঙ্গে জমিজমা বিরোধকে কেন্দ্র করে বাকিবতণ্ডা হয়। বড় ভাই উসমান প্রতিবাদ করলে আলম হোসেন ধারালো হাসুয়া দিয়ে তাকে আঘাত করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর থানার এসআই আব্দুল জলিল বলেন, বিরোধের সময় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন জন। আহতদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামি পলাতক ছিল।