হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মো. কামরুল হাসান সিকদার নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ্ড আদালত। কামরুল হাসান হোমনা পূর্বপাড়ার মৃত মো. হাসান সিকদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনার ইউএনও রুমন দে সোমবার রাতে হোমনা পৌরসভার বাগমারা ব্রিজে অভিযান পরিচালনা করেন।
ইউএনও রুমন দে জানান, বাগমারা ব্রিজে বসে ইয়াবা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কামরুল হাসান সিকদারকে আটক করা হয়। এ সময় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তার কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে।
